ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় বিশ্বের ১৯২টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকারি সিলেটের নুবায়শা ইসলামের হাতে ইউনিভার্সল পোস্টাল ইউনিয়ন-এর স্বর্ণপদক হস্তান্তর করা হয়েছে। আজ বিকালে
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ডাক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে নুবায়শার হাতে এই পদক তুলে দেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান অন-লাইনে এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বিরল কৃতিত্বের জন্য নুবায়শা ইসলাম, তার বাবা-মা এবং শিক্ষকদের ধন্যবাদ জানান। তিনি বলেন জাতি হিসেবে আমাদের গর্বের অনেক কিছু আছে। আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় নুবায়শার অর্জন আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণার উৎস্য হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি একটি সাম্য সমাজ বিনির্মাণে সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। মন্ত্রী সামাজিক শৃঙ্ক্ষলা ও ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এই ধরণের একটি কর্মসূচির জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং ডাক অধিদপ্তরের ভূমিকার প্রশংসা করেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments