বশেমুরবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশ : 05 Jun 2022
No Image

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

রবিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে জনসচেতনতার অংশ হিসেবে উক্ত বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১১ টায় র‍্যালি, সাড়ে ১১টায় বৃক্ষরোপন কর্মসূচি এবং সন্ধ্যা ৭ টায় সেমিনারের আয়োজন করা হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ড. রাজিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. শাহাজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবসের যথার্থতা বিশ্লেষণ করে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রাজিব হোসেন জানান, আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রি ৫ জুন থেকে ১৬ জুন অবধি। তখন থেকেই ৫ জুন বিশ্ব পরিবেশ দিস হিসেবে পালিত হচ্ছে। আজ ২০২২ এ ৫০ বছর পূর্তিতে এবার স্লোগান- পৃথিবী একটাই, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন।

এ বিষয়ে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো রাশেদুজ্জামান পবিত্র বলেন, উন্নয়ন এবং পরিবেশ দুটোই ওতোপ্রোতোভাবে জড়িত। পরিবেশ নিয়ে হয়তো আমাদের চিন্তাভাবনা আগে এত বেশি ছিল না, কিন্তু বর্তমানে আমরা পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করতে শিখছি। কারণ হচ্ছে আশেপাশে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে এবং এর প্রভাব আমার আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সবকিছুর মধ্যে দেখতে পাচ্ছি। এ জন্য টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে। যে উন্নয়নের ফলে পরিবেশের দূষণ কমবে এবং উন্নয়নের সাথেসাথে পরিবেশের যে অংশগুলো রয়েছে একসাথে মিলিতভাবে যেগুলোর যাতে ক্ষতি কম হয় তা খেয়াল রাখা।

তিনি আরও বলেন, পরিবেশ নিয়ে চিন্তা করার সময় সবার। যারা পরিবেশ সচেতন কিংবা যারা সুন্দর টেকসই উন্নয়ন স্মারকে তাদের সকলেই পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে। আসুন আমরা সবাই একসাথে মিলে পরিবেশকে সুন্দর করে গড়ে তুলি।

সম্পর্কিত খবর

;