ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ‘বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে না’ এই বৈষম্যমূলক, অগণতান্ত্রিক বিধি নিষেধ বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু আজ এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে চালু থাকা পশ্চাদপদ এই বিধিনিষেধের প্রতিবাদ জানান এবং দ্রুত তা বাতিলের দাবি জানান। তারা আরো বলেন বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সংরক্ষণ, জ্ঞান প্রদান এবং জ্ঞান সৃজনের জায়গা। বিশ^বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিয়ে কোন বিধি নিষেধ নয় তাহলে হলে থাকার জন্য এই ধরনের বিধি নিষেধ ন্যাক্কারজনক।
নেতৃবৃন্দ আরও বলেন, এমন বিধিনিষেধ নারীর শিক্ষা ও জ্ঞানার্জনের পথে বাধা এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। বিশ^বিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে হলে থাকা শুধু রাত্রীযাপন নয় বরং শিক্ষা ও শিক্ষাসহায়ক কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হলে থাকার অধিকার খর্ব করা অর্থ সামগ্রীক জ্ঞানচর্চাকেই ব্যহত করা। অনেক ছাত্রীর পরিবার গ্রামে থাকে। তাঁদের পক্ষে ঢাকায় বাসা ভাড়া করে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা না-ও থাকতে পারে। ফলে বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবেন না, এটি অমানবিক।
নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসকল বিশ্ববিদ্যালয়ে এই অগণতান্ত্রিক বিধিনিষেধ আছে তা অবিলম্বে বাতিল করার দাবি জানান এবং নারীর শিক্ষা জীবন অবারিত করার জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments