কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ধানের ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ শাখার উদ্যোগে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় কৃষকসহ বিভিনś শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগś আহবায়ক মো.আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মো.আলাউদ্দিন খান, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.আলাউদ্দিন সিকদার প্রমূখ ।
বক্তারা কৃষকদের ধানের ন্যায্যমূল্য প্রদান, শষ্যবীমা চালু, পল্লী রেশনিং চালু ও ধানের মন ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজিতে মন ধরে বিক্রির দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments