মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ৯ টি উপজেলায় নির্বাচন সামগ্রী বিতরণ করেছে জেলা নির্বাচন অফিস। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে নির্বাচনি সামগ্রি বিতরণ করা হয়।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দেয়া হয়।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার চারজন চেয়ারম্যানসহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংরক্ষিত সদস্য ১৭ জন ও সাধারন সদস্য পদে ৩০ জন লড়ছেন। নির্বাচনে মোট ভোটার এক হাজার ১৮৫ জন।
সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষনা করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments