ডেস্ক রিপোর্ট: তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুন-এর শেষ পর্যন্ত।
চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।
ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন-“সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ব আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্খীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা। ”
বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট।
‘দি গ্লোবাল বাংলাদেশী ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ তে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল তারা। এছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে বিশ্ব সঙ্গীতের কিংবদন্তী ব্যান্ড স্করপিয়ন্স-এর সাথে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।
এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল “সাউথ বাই সাউথ ওয়েস্টে (SXSW)বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট।
তারই ধারাবাহিকতায় এই ট্যুর-আয়োজন করছেন ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments