লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

প্রকাশ : 18 Aug 2024
লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকুলীয় এলাকায় অবস্থারত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।  মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মো. মানোয়ার হোসেন আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়;  এবং রাজশাহী ও ময়মনসিংহ  বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পূর্ব/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৬%

আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৫ মিনিটে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে।



সম্পর্কিত খবর

;