বগুড়া অফিস: সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনেশিক্ষকদের দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ রাজশাহী-রংপুর বিভাগ-এর উদ্যোগে বগুড়ায় অনুষ্ঠিত হলো ‘রাজশাহী-রংপুর বিভাগীয়ক্ষ্যে প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন’।
শনিবার ০২ আগস্ট ২০২৫, শনিবার দুপুর ২টায় বগুড়া শহরের জেলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়মে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কমিটির সভাপতি মো: রাসেল কবির। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক তপন কুমার মন্ডল, শাহিনুর আলামিন, মোছা: শাহিনুর আকতার, মো: আনিছুর রহমান, মোছা: সাবেরা বেগম, অজিত পাল, নুর আলম, জহিরুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে এ প্রতিনিধি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নেই।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments