ডেস্ক রিপোর্ট: ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের আম্বানি পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা বরাবরের মতই জনসাধারণের কাছে এক আকর্ষণীয় বিষয়। সবারই একটু বাড়তি জানার আগ্রহ থাকে পরিবারটিকে ঘিরে। তারা যা কিছুই করে থাকেন সেটাই গণমাধ্যমের শিরোনাম হয়ে যায়। আর এবারেও তার ব্যাতিক্রম হয়নি। তাইতো এমন ঘটনার জন্ম দিয়ে আবারো আলোচনার জন্ম দিয়েছে।
আম্বানির পার্টিতে সুস্বাদু ডেজার্ট পরিবেশন পরিবেশনের ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।আর এটির মূল কারণ এসব নোট সাজানো ছিল প্লেটটিতে। নিউজরুম পোস্ট
এর আগে সম্প্রতি আম্বানির স্ত্রী নিতা আম্বানি একটি সাংস্কৃতিক সংগঠন (এনএমএসি)’র উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আলোচনায় এসেছিলেন। সেসময় তার নাম উচ্চারণ করতে গিয়ে সঞ্চালক গিগি হাদিদ ভুল করায় তাঁকে পা পর্যন্ত ছুঁতে হয়েছিল। টুইট ব্যবহারকারী রাতনিশ ডেজার্টের একটি ছবি শেয়ার করে যেখানে দেখা যায় টিস্যুর বদলে ৫০০ রুপির একাধিক নোট। আর এমন ডেজার্টের বাটি যে পার্টিতে শুধু একটি ছিল, তা কিন্ত নয়। রাতনিশ জানিয়েছেন, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য টেবিলে রাখা প্রত্যেকটি ডেজার্টের বাটিতে টিস্যুর বদলে রুপি দেওয়া হয়েছিল।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন, তবে হয়তো এই ধরনের ডিশ পরিবেশনের ব্যাপারে অবগত থাকবেন। দিল্লির ইন্ডিয়ান অ্যাকসেন্ট নামের রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী চমৎকার এই পরিবেশনা বেশ জনপ্রিয়।
আর হিন্দিতে এটাকে বলা হয়, ‘দৌলত কী চাট!’ যা কিনা খাবার পরিবেশন ঐশ্বর্য বা সমৃদ্ধিকে তুলে ধরে। আর প্রতি প্লেটের মূল্য রাখা হয় ৭২৫ রূপি। কেবল আম্বানিদের পার্টি নয় অনেক বিত্তশালীদেরও পছন্দের তালিকায় এইপদ্ধতি।
দৌলত কী চাট ভারতের ঐতিহত্যবাহী এক খাবার। এই খাবারের আদি-উৎস দেশটির উত্তরাঞ্চল ও পুরোনো দিল্লিতে। এমনকি ব্যাপক জনপ্রিয় এই খাবারের জন্য মানুষকে রেস্তোরাঁতে ভিড় করতেও দেখা যায়। দুধের সর দিয়ে তৈরি হালকা, নরম ধাঁচের সুস্বাদু এই মিষ্টি মুখে দেওয়ার সাথেই অমৃতের স্বাদ অনুভূত হয়।
ইন্ডিয়ান অ্যাকসেন্ট রেস্টুরেন্ট ভারতের ঐতিহ্যবাহী এই খাবারের প্লেটে নকল নোট যুক্ত করে নতুন এক মডেল তৈরি করেছে। আর এই খাবারকে ‘ধনীর ডেজার্ট’ নামে আখ্যা দিয়েছে রেস্তোরাঁটি। টুইটারে ছবিটি টুইট করার সঙ্গে সঙ্গে ২ লাখের বেশি ভিউ হবার রেকর্ড দেখা যায়।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments