ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিউরো মেডিসিন চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ছাড়াও তিন মাসের কারাদণ্ড ও অনাদায়ে আরও ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সিভিল সার্জন আকুল উদ্দিন।
জরিমানা প্রাপ্ত ব্যক্তির নাম মেহেদী হাসান রাসেল। তিনি নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে বসে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,ভেড়ামারা পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে দীর্ঘদিন ধরে প্যারামেডিকেল চিকিৎসক মেহেদী হাসান রাসেল নিজেকে নিউরো মেডিসিন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
মেহেদী হাসান রাসেল নিজেকে পরিচয় দিতেন তিনি এমবিবিএস (রাজ)সিসিডি বারডেম,ডিপিএম (সিঙ্গাপুর) পিএইচডি ডেনমার্ক ( নিউরো ও মেডিসিন)।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও সিভিল সার্জন আকুল উদ্দিনঅ ভিযান চালিয়ে ওই ভূয়া এমবিবিএস চিকিৎসককে হাতে নাতে আটক করেন। এ সময় মেহেদী হাসান রাসেল স্বীকার করেন সে প্যারামেডিকেল চিকিৎসক। এমবিবিএস এর কোনো সনদ নেই। পরে তাঁকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের জেল প্রদাণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মেহেদী হাসান রাসেল অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যাবহার করে চিকিৎসা দিচ্ছিলেন। সিভিল সার্জনের দপ্তরে অভিযোগ গেলে যৌথ অভিযান চালানো হয়। এসময় অভিযুক্ত ব্যাক্তি সত্যতা স্বীকার করেন। তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার দশ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩২ জন। ...
স্টাফ রিপোর্টাট: দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি, মানুষকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে হেপ ...
স্টাফ রিপোর্টার: দেশে জলাতঙ্কের (অ্যান্টি-র্যাবিস) ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরো জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায় ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুন সকাল ৮টা থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৮ জনের মৃত্যু হয়েছে। ...
সব মন্তব্য
No Comments