মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে শোক ও শ্রদ্ধায় ২১ আগস্ট নিহতদের স্মরণ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।দিনটি উপলক্ষে নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রোববার বেলা সাড়ে ১০টার দিকে মহানগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরপর অনুষ্ঠিত সভায় ২১ আগস্ট হত্যা মামলার সব আসামির দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
এতে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ,উপ-দফতর সম্পাদক পঙ্কজ দেসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়েও সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদ সভা,আইভি রহমানসহ শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল। উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে স্মরণসভা ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করছে স্থানীয় আওয়ামী লীগ।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেল ...
স্টাফ রিপোর্টার: রাত পোহালেই দেশের দুটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্পন্ন হয়ে ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments