সাভার (ঢাকা) সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মাসুদ নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলি সহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ মাসুদ পাবনার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন। র্যাব-৪ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় তিনতলা ওই ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্ষটি থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, দেশিও অস্ত্র ও বিদেশী খালি মদের বোতলসহ তাকে আটক করা হয়। সে একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। র্যাব-৪-এর সিপিসি -২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত আ ...
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
সব মন্তব্য
No Comments