জাবিতে ভাষার মাসে শহীদ মিনার পরিচ্ছন্নতায় ৫১ তম আবর্তন

প্রকাশ : 22 Feb 2023
No Image

বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে( জাবি) ৫১ তম আবর্তনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতায় কাজ করে।

২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ৫১ তম আবর্তনের একদল তরুণ তরুণী মিলে শহীদ মিনারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। পরে শহীদ মিনারের আশেপাশের জায়গুলোও তারা পরিষ্কার করেন। এ সময় ৫১ তম আবর্তনের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এক শিক্ষার্থী যুগবার্তাকে বলেন, শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই নয় শহীদদের প্রতি সম্মানবোধ বছরের প্রতিটি দিনই থাকা উচিৎ। এরই অংশ হিসেবে আমরা শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করি।

সম্পর্কিত খবর

;