মোংলা থেকে মোঃ নূর আলমঃ উপকূল এলাকায় পানীয়জলের সংকট মোকাবেলায় পুকুর সংরক্ষণ করতে হবে। দুর্যোগ মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ মোংলা এলাকায় ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে। দুর্যোগ কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য ফ্রেন্ডশীপ'র পুকুরঘাট নির্মান প্রশংসনীয় উদ্যোগ। ২৫ সেপ্টেম্বর শনিবার সকালে ফ্রেন্ডশিপ সিআইডিআরআর-কোস্টাল প্রজেক্টের আওতায় সোনাইতলা ইউনিয়নের আমড়াতলায় বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য পুকুরঘাট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় পুকুরঘাট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নারজিনা, ফ্রেন্ডশীপ'র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফরিদ আহমেদ সাগর, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মকবুল হোসেন, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়াল। শনিবার সকালে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি পুকুরঘাট ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য নির্মিত পুকুরঘাট উদ্বোধন করেন। পুকুরঘাট উদ্বোধন শেষে উপমন্ত্রী সোনাইলতলা ইউনিয়ন পরিষদ হলরূমে ফ্রেন্ডশিপের প্রকল্পের মাধ্যমে ঘর মেরামতেরযন্ত্রপাতি বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ৯টি ওয়ার্ডে ৯সেট উপকরণ হস্তান্তর করেন।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments