যশোর অফিস: মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ডিরেক্টর, স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্সের আয়োজনে ও আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের সহযোগিতায় জেইউএসটির প্রফেসর মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠান অনুিষ্ঠত হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন জেইউএসটি অ্যান্টি-ড্রাগ সোসাইটি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রফিউল হাসানের সভাপতিত্বে ও আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মাজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসাইন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট ও আসক্তি বিষয়ক বিশেষজ্ঞ রাখী গাঙ্গুলী।
এসময় বক্তারা মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং কিভাবে বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকা যায় তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষার গুরুত্ব এবং মাদকের ভয়াবহ প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে তারা আসক্তি থেকে দূরে থাকার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি ও প্রায় ২ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments