জাবি প্রতিনিধি : "তৎকালীন তরুণরা ছিল বঙ্গবন্ধুর মন্ত্রে দীক্ষিত। বঙ্গবন্ধু ও তরুণরা মিলে এ দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর নামে স্থাপনা করলে বঙ্গবন্ধুকে ছোট করা হয়। বঙ্গবন্ধুর কোন স্থাপনার ভিতর সীমাবদ্ধ নয়, বঙ্গবন্ধু সারা বাংলাদেশের। ফিদেল কাস্ত্রোর নামে কিউবাতে কিন্তু কোন স্থাপনা নেই। তাই বর্তমানে বর্তমানে সারা দেশে যে বঙ্গবন্ধুর নামে স্থাপনা করা হচ্ছে তা কখনো কাম্য নয়।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন বঙ্গবন্ধু চেয়ার ও ইতিহাস বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ০১ কক্ষ এ সেমিনার আয়োজিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় অধ্যাপক শওকত আরা বেগম। তিনি বঙ্গবন্ধুর সামগ্রিক জীবন নিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক
ঈশিতা আকতার। উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক হামিম কামরুল হক। উপস্থাপনায় ছিলেন ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল রাব্বি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল ইসলাম শামীম রেজা।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments