স্টাফ রিপোটার: জনগণের শত্রু বাজার সিন্ডিকেট ধ্বংস ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৪ মার্চ মঙ্গলবার, সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সঞ্চালনায় এ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা এবং বিশেষ অতিথি হিসাবে বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনী, হারুনুর রশীদ সুমন, শুভংকর দে বাপ্পা, সদস্য জয়নাল আবেদীন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজারের নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনে কষ্ট এবং বাজার সিন্ডিকেট দমনে সরকারের ধারাবাহিক ব্যর্থতা ও অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য উঠা-নামা সত্ত্বেও সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলে বাজার সিন্ডিকেট দমন করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক রাখা সম্ভব। নেতৃবৃন্দ বাজার সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, রমজান আসলেই বাজার সিন্ডিকেটের হোতারা সক্রিয় হয় এবং সাধারণ জনগণের পকেট কাঁটে। সরকার বারবার এদের দমন করতে ব্যর্থ হচ্ছে। এ দায় সরকারের বাণিজ্য মন্ত্রীর উপর বার্তায়। এই ব্যর্থ বাণিজ্য মন্ত্রী দিয়ে শেখ হাসিনার সরকার চলবে না। নেতৃবৃন্দ বলেন, জনগণের রুদ্ররোষ থেকে সিন্ডিকেটের এই লুটপাটকারীরা রক্ষা পাবে না। এরা এক সময় গণ ধোলাই এর শিকার হবে এবং সরকারও বিপদে পড়বে। নেতৃবৃন্দ কোনো অজুহাত না দেখিয়ে যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
সব মন্তব্য
No Comments