স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজি। সোমবার ১ জুন ২০২৬ পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনটি এয়ারলাইনস হজের ফিরতি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬টি, সাউদিয়া এয়ারলাইনস ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৪টি ফ্লাইট পরিচালনা করেছে। ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন রয়েছেন।
গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত ফিরতি ফ্লাইটের এই ধারা অব্যাহত থাকবে। সকল হাজিকে নিরাপদে দেশে ফেরাতে এয়ারলাইনসগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে। ঢাকায় পৌঁছানোর পর হাজিদের দ্রুততম সময়ে বাড়ি পৌঁছে দিতে বিমানবন্দরে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে হজ চলাকালে সৌদি আরবে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এর মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন। এ বছর ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়ে ২১ মে শেষ হয়। আর হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২৬ জুন।
স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
সব মন্তব্য
No Comments