তাছলিমা নাসরিন: টিপ নিয়ে আমার যে লেখাটি মিডিয়ার চোখে পড়েনি, সেটি হলো ---
''সুবর্ণা মুস্তাফা বিখ্যাত মহিলা। তিনি যদি শিক্ষিকা লতা সমাদ্দারকে এক মৌলবাদী পুলিশের অপমান অপদস্থ করার বিরুদ্ধে জাতীয় সংসদে প্রতিবাদ না করতেন, সোশ্যাল মিডিয়ায়, পত্র পত্রিকায়, টিভিতে এ নিয়ে খবর হতো না। কেউ পোস্টার নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে বেরোতো না।
মেয়েরা বাংলাদেশে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে। ঘরে বাইরে, অফিসে আদালতে, কলেজে বিশ্ববিদ্যালয়ে, হাটে মাঠে ঘাটে, বাসে ট্রেনে, লঞ্চে সর্বত্র। কটি অপমানের প্রতিবাদ হয়? মেয়ে হয়ে জন্মেছে, সে কারণে পেতে হচ্ছে অবজ্ঞা, উপেক্ষা, হেনস্থা, নির্যাতন। টিপ অতি তুচ্ছ বিষয়। টিপ পরলেই বাঙালি সংস্কৃতি টিকে থাকবে, তা না হলে নয়, এ ঠিক কথা নয়। প্রতিটি মেয়ে নির্বিঘ্নে টিপ পরলেও বাঙালি সংস্কৃতির মাথা লক্ষ্য করে অনেক আগেই বড় এক কোপ বসানো হয়ে গেছে। সে কারণে আমরা চারদিকে দেখছি বাঙালি মেয়েদের মাথায় আরবীয় সংস্কৃতির হিজাব, বোরখা ।
টিপ পরার অধিকার যেমন চাই, যা কিছু পরারও তো অধিকার চাইতে হবে, সমুদ্র সৈকতে বিকিনি পরার অধিকার, রাস্তায় মিনিস্কার্ট পরার অধিকার, শর্টস পরার অধিকার, লো-কাট শার্ট পরার অধিকার, মোদ্দা কথা লুঙ্গি গেঞ্জি ঘোড়ার ডিম অর্থাৎ যা-ইচ্ছে-তাই পরার অধিকার। এবং একই সঙ্গে না-পরার অধিকারও চাইতে হবে। হিজাব বোরখা না পরার অধিকার, ওড়না নামের বাড়তি কাপড় না পরার অধিকার। নানা কিছু করা এবং না করার অধিকারও চাইতে হবে। যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার, যার সঙ্গে মিশতে ইচ্ছে করে, তার সঙ্গে মেশার অধিকার, রোজার সময় ক্যাফে রেস্তোরাঁয় খাওয়ার অধিকার, এবং অতি অবশ্যই নিরাপত্তার অধিকার। নামাজ না পড়ার অধিকার, রোজা না করার অধিকার, যা করতে ইচ্ছে করে না, তা না করার অধিকার, পুরুষের এবং ধর্মের শাসন না-মানার অধিকার। মানার এবং না-মানার প্রচুর অধিকার থেকে বাংলাদেশের মেয়েরা ভয়াবহ রকম বঞ্চিত।
টিপ পরার অধিকারের আন্দোলন থেকেই না হয় শুরু হোক সব রকম স্বাধীনতা নিয়ে মেয়েদের বাঁচার অধিকারের আন্দোলন।''
মানিক লাল ঘোষ:স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা কেবল একটি জাতীয় লজ্জার অধ্যায় নয়; ব ...
বর্ষার নদী কখনো কেবল পানি বহন করে না; সে বহন করে পলি, পোনা, প্রাণ, স্মৃতি এবং মানুষের জীবিকার দীর্ঘ ইতিহাস। সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা, যমুনা, মেঘনা ও তাদের শাখা-উপশাখা থেকে বড় আকারের পাঙাশ ধরা পড়ার ...
মো: মামুন হাসান:বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় সমুদ্র আজ এক নতুন সম্ভাবনার নাম। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং উপকূলীয় লাখো মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গোপসাগর। প্রায় ৭১০ কিলোমিট ...
এ এইচ এম মাসুম বিল্লাহ:বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দুই বছরের কঠোর অধ্যবসায়ের পরিণতিই নয়, উচ্চশিক্ষার পথে ...
সব মন্তব্য
No Comments