ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন 'নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোজাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সমিতির সদ্য সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, বিগত কমিটি যেভাবে সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আগামী একবছরে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য আমরা উপদেষ্টা মন্ডলীসহ সাবেক নেতৃবৃন্দ এবং সংগঠনের সকল সদস্যকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করবো। সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।
নবনিযুক্ত সভাপতি মো: হাবিবুল্লাহ বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। এই ক্যাম্পাসে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments