ডেস্ক রিপোর্ট: শুন্য ঘোষিত ঢাকা-১৪ শূন্য আসনের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দলীয় প্রার্থী হিসাবে এড. মোঃ আবু হানিফকে মনোনয়ন প্রদান করেন। জাসদের নির্বাচনী মনোনয়ন বোর্ডের কাছে তৃণমূল থেকে ৫ জন প্রার্থীর নাম প্রস্তাবাকারে এসেছিল। তারা হলেন: ১.নুরুল আকতার, ২.মীর্জা মোঃ আনোয়ারুল হক, ৩. মোঃ আবু হানিফ, ৪.মফিজুর রহমান বাবুল ও ৫.শহীদ চিশতী। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির নেতৃত্বাধিন মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মোঃ আবু হানিফ এর নাম চূড়ান্ত করেন। আজ ১৩ জুন সকাল ১১ টায় মনোনয়ন বোর্ডের সভাপতি জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির কাছ থেকে এড. মোঃ আবু হানিফ দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী এবং জাসদের দফতর সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। এড. মোঃ আবু হানিফ আগামী ১৫ জুন রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়ন পত্র দাখিল করবেন।
এড. মোঃ আবু হানিফ ১৯৮৫-৮৬ সালে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সলিমউল্লাহ মুসলিম হল কমিটির সভাপতি ছিলেন। আবু হানিফ ছাত্র জীবন থেকেই জাসদ রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি ঢাকা মহানগর পশ্চিম কমিটির সদস্য ও মিরপুর থানা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments