দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৯টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের কারনে ৯টি ইটভাটায় মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন ভাটায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী অবৈধ এসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
দৌলতপুর উপজেলার জয়রামপুর, সাদীপুর, মানিকদিয়াড়, মরিচা ও ডাংমড়কাসহ বিভিন্ন এলাকায় অনুমোদনহীন অবৈধ ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
অভিযান চলাকালে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments