ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোটবদ্ধ সংগঠন ‘ইবি সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ) এর নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আখতার হোসেন আজাদ ও সদস্য সচিব হিসেবে আবৃত্তি আবৃত্তির সভাপতি নুরুল্লাহ মেহেদী নির্বাচিত হয়েছেন। আগামী ৩০ জুন পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। সোমবার সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক অনি আতিকুর রহমান ও সদস্য সচিব রায়হান বাদশা রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটার ও ইবি সাহিত্য সংসদের সভাপতি অনি আতিকুর রহমান, থিয়েটারের সাধারণ সম্পাদক এনামুল হক, রোটার্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক জামিউল ইকবাল, আবৃত্তি আবৃত্তি’র সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, তারুণ্য’র সভাপতি সাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, চলচ্চিত্র সংসদের সভাপতি গৌতম কে শুভ, সাধারণ সম্পাদক শোভন দাস, লণ্ঠন’র সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ক্যাপ’র সভাপতি মহব্বত ফয়সাল, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা মেঘ, বুনন’র সভাপতি রাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন শাওন, সাহিত্য সংসদ সাধারণ সম্পাদক আইনুন নাহার, রক্তিমা’র সভাপতি সাকিব সারোয়ার, সাধারণ সম্পাদক এইচ এম আরাফাত, দুর্বার বাংলাদেশ’র তাসকিন হাবিব আকাশ, সিওয়াইবি সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, ল’ এওয়ারনেস সভাপতি সারোয়ার জাহান শিশির ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, ইবি ক্যাম্পাসে ক্রিয়াশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একত্রিত করে সৃজনশীল কর্মকান্ডের পরিবেশ বজায় রাখতে ২০২০ সালের ২৭ নভেম্বর ঐক্যমঞ্চের যাত্রা শুরু হয়।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments