নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার প্রধান আসামি শিক্ষক আমানুল্লাহ আমান সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সাত মাস পর ভুক্তভোগী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে নেত্রকোণার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলামের আদালতে অভিযুক্ত সাগরকে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাব-১৪-এর একটি দল আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। পরে তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল কবীর রুবেল জানান, এজাহারের বর্ণনা অনুযায়ী ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২ অক্টোবর। ওই দিন মাদ্রাসা ছুটির পর ভুক্তভোগী শিশুটিকে মসজিদ পরিষ্কারের কথা বলেন শিক্ষক সাগর। এরপর মসজিদের বারান্দার একটি নির্জন কক্ষে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ভয় এবং সামাজিক লজ্জার কারণে দীর্ঘ সাত মাস শিশুটি এই ভয়াবহতা গোপন রেখেছিল। তবে সম্প্রতি তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের মনে সন্দেহের সৃষ্টি হয়। গত ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর পর জানা যায়, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা।
পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে শিশুটি সব ঘটনা খুলে বলে। এরপর তার মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মদনজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মদন থানা পুলিশ জানায়, রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার অধিকতর তদন্ত করা হবে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments