মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করতে নিজেদেরকে আত্মপ্রকাশ করছেন। তাদেরই একজন পৌর মেয়র পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
দীর্ঘদিন দিন বেনাপোল পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন মেয়ের প্রার্থী হয়েছেন কিন্তু বাংলাদেশ এক নম্বর পৌরসভা হিসাবে স্বকৃীত পাওয়া এই পৌরসভায় তেমন কোন দৃশ্যমান উন্নতি বা উন্নত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী,এবার বেনাপোল পৌরসভা নির্বাচনে পৌরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে একটি সুযোগ চেয়েছে বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
একটি শহরের পরিচয় শুধু তার দালানকোঠায় নয়, বরং তার মানুষের নাগরিক সুবিধার মানে। আমরা এমন এক বেনাপোল গড়তে চাই যেখানে প্রতিটি গলি হবে নিরাপদ, প্রতিটি নাগরিক পাবেন যথাযথ সেবা।
জনগণের সেবায় আর উন্নয়নের অঙ্গীকার নিয়ে, বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ শহর হিসেবে গড়তে চাই।
যিনি রাজপথের পরীক্ষিত সৈনিক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের আপনজন তাঁর হাতেই নিরাপদ হোক প্রিয় বেনাপোল পৌরসভাবাসী।
বেনাপোল পৌরসভা নির্বাচনে দলের পক্ষ থেকে নমিনেশন পেলে মোঃ মফিজুর রহমান বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেনাপোল পৌরসভাকে, র্স্মাট আধুনিক, সুন্দর আরো সুন্দর গড়ে তুলতে ও জনগনের সেবা সুযোগ চেয়েছেন তিনি।
এ বিষয়ে বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান বলেন, পৌরবাসি আমাকে সমার্থন করলে বেনাপোলে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে চাই। বেনাপোল বাসির দীর্ঘ দিনের চাওয়া পাওয়া ও অসামাপ্ত কাজ করে পৌরবাসির স্বপ্ন পূরণ করতে চাই। দল যদি আমাকে সুযোগ দেয় গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments