কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। না আছে রুট পারমিট, না আছে কোন ধরনের ফিটনেস। এমনকি নেই জীবন রক্ষার জন্য লাইফ জ্যাকেট। তারপরও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক বোঝাই করে সাগরে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে ফাইবার বোট। এ যেন দেখার কেউ নেই। ইতোমধ্যে ১৬ জন পর্যটক নিয়ে পুরনো একটি ফাইবার বোট ডুবির ঘটনা ঘটে। যদিও সবাই প্রাণে বেচে গেছেন। তারা গাজীপুর থেকে ভ্রমনে এসে গত শনিবার দুপুরে সাগর পথে ফাতড়ার বনাঞ্চল দেখতে গিয়ে এমন দূর্ঘটনার কবলে পরেন বলে জানা গেছে।
এদিকে ট্যুরিস্ট পুলিশসহ কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির নাকের ডগায় জীর্ণদশার এসব ফাইবার বোটে পর্যটক বোঝাই করে সাগরে চলাচল করছে। আর ভ্রমনপিপাসু পর্যটকরা বাধ্য হয়ে এতেচরে ফাতরার বনাঞ্চল সহ ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রের মাঝখানে জেগে ওঠা চরবিজয় ভ্রমণে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, বোট মালিকদের সিন্ডিকেটের। একটার পর একটা সিরিয়াল অনুসারে জীর্ণদশার বোটসহ সকল বোট ছেড়ে যায় বিভিন্ন দর্শনীয় স্পটে। পর্যটকরা ইচ্ছে করলে তাদের পছন্দসই বোটে চলাচল করতে পারছেন না। এমনকি কোন সাইজের বোটে কতজন পর্যটক চলাচল করবেন তা বোট চালক কিংবা মালিকদের কোন নির্দেশনা নেই। ফলে যে যত বেশি পারছে পর্যটক বোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। আর লাইফ বয়া কিংবা লাইফ জ্যাকেট কোনটাই নেই অনেক বোটে। ফ্রি-স্টাইল সিস্টেমে পর্যটকদের কাছ থেকে টাকা নিয়ে এসব বোটে চলাচলে বাধ্য করা হচ্ছে।
পর্যটকরা জানান, সুনির্দিষ্ট পরিকল্পনা, সৈকতের সঠিক রক্ষণাবেক্ষন, আবাসন ও হোটেল উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ইত্যাদি কার্যক্রমের উদ্যোগ বাস্থবায়িত হলেই ‘সাগরকন্যা’ কুয়াকাটা হবে দেশী-বিদেশী পর্যটকদের জন্য অন্যতম সম্ভাবনাময় স্থান। তবে পর্যটক বহনকারী প্রতিটি ফাইবার বোটগুলোতে জীবন রÿাকারী লাইফ জ্যাকেট থাকা একান্তই প্রয়োজন বলে তাদের দাবি।
কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বোটগুলো যাতে সুষ্ঠু ম্যানেজমেন্ট করা যায় এজন্য একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এখানে মোট ২৬টি বোট ট্যুরিস্ট নিয়ে বিভিন্ন স্পটে ভ্রমনে যায়। লাইফ জ্যাকেট রাখা এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো.জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, নিয়ম মাফিক লাইফ বয়া এবং লাইফ জ্যাকেট ছাড়া কেউ বোট পরিচালনা করতে পারবে না। পর্যটকরা যে বোটটি নিরাপদ মনে করবেন ওই বোটে ভ্রমণ করবেন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বজ্রপাতের পৃথক দুই ঘটনায় জেলে শামীম (৩৮) ও সাগর (১৩) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় এল ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
সব মন্তব্য
No Comments