স্টাফ রিপোর্টার: তরুণ নির্মাতা বাপ্পি খান। দীর্ঘদিন ধরেই নির্মাণে জড়িত তিনি। এরই মধ্যে নাটক-সিনামা নির্মাণ করেছেন। প্রথমবারের মতো বাপ্পি ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন। নাম ‘টানাপোড়ন’। এর গল্প লিখেছেন সোহাগ বিশ্বাস এবং আজিজুল হক৷ আগামী ১০ অক্টোবর থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমসারির শিল্পীরা এতে কাজ করবেন বলে জানিয়েছেন বাপ্পি।
এ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘পারিবারিক টানাপোড়েনের বিভিন্ন গল্প নিয়ে ধারাবাহিকটির গল্প। এর বেশিরভাগ শুটিং ঢাকা হবে। কিছু অংশ ঢাকার বাহিরে হবে। গল্পে প্রেম, ভালোবাসা ও হাসি কান্না থাকবে৷ এক কথায় আমাদের জীবনের পরিচিত গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি দর্শক নিজেদের সঙ্গে গল্প মেলাতবে পারবেন।’
পাশাপাশি একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাপ্পি। তার নির্মিত প্রথম সিনেমা ‘সোলমেট’ চলতি বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাঞ্জু জন ও বিপাশা কবির।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments