ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে এমইপি সারা ম্যাথিউ'র সাথে আলোচনা করেছেন বেলজিয়াম সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ ব্রাসেলসে বেলজিয়ামের গ্রিন পার্টি থেকে নির্বাচিত মেম্বার অভ্ ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) সারা ম্যাথিউ'র সাথে বৈঠকে এ নিয়ে মতবিনিময়কালে তথ্যমন্ত্রীর সাথে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন-ইইউ'র ২৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে ৭০৫ আসনের বিশ্বের সর্ববৃহৎ আন্তঃদেশীয় এই পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ গড়ে তোলা নিয়ে আলোচনার পাশাপাশি ইইউ এবং বেলজিয়ামের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জনকারী মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চলতি সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ঢাকা থেকে ব্রাসেলসে পৌঁছান। আগামী ১৮ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র ম ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ, দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী জেলা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। এখন থেকে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে না গিয়েই ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্ ...
সব মন্তব্য
No Comments