স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। এখন থেকে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে না গিয়েই ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ। এ সময় তিনি তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তিনি ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা সহজ করার মাধ্যমে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে। প্রবাসীদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সফল করা সম্ভব নয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের বিষয়ে পৃথক কার্যক্রম ও নির্দেশনা চালু করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি নিবন্ধন সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে হাইকমিশন সর্বোচ্চ সহযোগিতা করবে।
নতুন এই সেবাকে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য দেশে না গিয়ে ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার সুযোগ তৈরির দাবি ছিল। এই উদ্যোগ প্রবাসীদের জন্য সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র সেবা সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবেই বিভিন্ন দেশে এ কার্যক্রম চালু করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্ ...
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments