নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদানকৃত নতুন এম্বুল্যান্সের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে সরাকরি নতুন এম্বুল্যান্সের উদ্বোধন করা হয়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালে সেবার মান বাড়াতে এক্স-রে মেশিন, প্যাথলোজিক্যাল বিভাগ চালু সহ হাসপাতালে জনবল বৃদ্ধির দাবী জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হুমায়ুন কবীর। প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত নতুন এম্বুল্যান্স উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান বলেন, মহামারী কোভিড-১৯ সংক্রমনে রোগীদের জরুরী সেবার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলে এম্বুল্যান্স প্রদান করেছেন। প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের দাবী সমুহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানাবেন মর্মে আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন,তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ নেতৃবৃন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments