কক্সবাজার প্রতিনিধি: সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ শনিবার ২৩ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এসডিজি ইয়ুথ সামিট- ২০২২ এর প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর সহযোগিতায় এই র্যালি আয়োজন করা হয়। শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক তরুণ এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে বক্তারা জানান পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে আচ্ছাদিত কর্মস্থলে কাজ করেন এমন প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠির ৪২.৭ শতাংশ (৮১ লক্ষ) এবং প্রায় ২৪ শতাংশ (২ কোটি ৫০ লক্ষ) প্রাপ্ত বয়স্ক মানুষ গণপরিবহনে যাতায়াতের সময় পরোক্ষ ধূমপানের শিকার হন। এছাড়াও ঢাকা শহরের প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় শতকরা ৯৫ ভাগের মুখের লালাতে উচ্চ মাত্রায় নিকোটিন পাওয়া গেছে, যা মূলত পরোক্ষ ধূমপানের ফল। প্রতিবছর প্রায় ৬১,০০০ শিশু পরোক্ষ ধূমপানজনিত বিভিন্ন অসুখে ভোগে। বাংলাদেশে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুযোগ না থাকায় পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে জনস্বাস্থ্যকে সুরক্ষা প্রদান করা সম্ভব হচ্ছেনা। পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে মানুষের জীবন রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার পক্ষে জনসচেতনতা সৃষ্টির জন্য র্যালিটি আয়োজন করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments