ডেস্ক রিপোর্ট: ৯০ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিয়ে করেন তিনি। কনের নাম মিনোয়ারা আক্তার (৩৭)। পাঁচ লাখ টাকা কাবিনে এই বিয়ে সম্পন্ন হয়।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিয়ে সম্পন্ন হওয়ার পর তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। মোহাম্মদ ইসমাইল কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি।
সোমবার সকালে নগরীর দেশালিপট্টিতে অর্ধশত বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান ইসমাইল। এটি তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর পূর্বে মারা যান। প্রথম সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
মোহাম্মদ ইসমাইল হোসেনের বড় ছেলে অ্যাড. মোহাম্মদ ইসহাক সিদ্দিকী, ‘আমি আগে জানতাম না। আব্বু বিয়ে করে আমাকে ফোন করেছেন। পরে আমি গিয়ে তাদের দুজনকে বাসায় তুলে এনেছি।’
এদিকে ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রঙ্গরস শুরু হয়েছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতা বোধ থেকেই তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা।
এর আগে ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আসেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হক। তবে ওই বিয়েটি ছিল মন্ত্রীর প্রথম বিয়ে।
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, ইসমাইল সাহেবের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব বোধ থেকে তিনি বিয়ে করতে পারেন।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments