টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। শুক্রবার (২১ জুলাই) উপজেলার মামুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা শ্রমিক লীগ সহ সভাপতি রবিউল ইসলাম সম্রাট এর সভাপতিত্বে ও মামুদনগর সবুজ সংঘ ক্লাব সাধারণ সম্পাদক সাগর শিকদার এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রেখেছেন মামুদনগর সবুজ সংঘ ক্লাব সভাপতি আনোয়ার পাশা। এছাড়াও নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি সহ খন্দকার ফাইজুল হাসান শ্যামল ও অন্যান্য নেতাকর্মী বৃন্দরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments