কামরুজ্জামান শাহীন,ভোলা: বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের ঘোষনা দিয়েছেন ভোলা জেলা বিএনপি।
আগামী ২৯ ডিসেম্বর রোজ বুধবার বিকাল ২ ঘটিকার সময় ভোলা সরকারী স্কুল খেলার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান এ তথ্য নিশ্চিত করেন বলেন, ২৯ ডিসেম্বর এ সমাবেশ সফল করতে ভোলায় বিএনপিসহ সকল অঙ্গ- সহোযোগী সংগঠনের প্রস্তুতি সভা চলছে।
তিনি আরো জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ (অব:) বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম সহাসচিব সাবেক সংসদ সদস্য ও মেয়র এড.মজিবুব রহমান সরোয়ারসহ জাতীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments