সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তানোর সদরের থানা মোড়স্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।তানোর উপজেলার তিন প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক, আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিলন বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে রাজশাহী-১ আসনের গোদাগাড়ী ও তানোর উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করতে হবে।
এসময়ে তানোরের তিন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা ছাড়াও তানোর পৌরসভার ওয়ার্ড বিএনপি’র সভাপতি সমশের আলী সরকার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল সুইট, তানোর পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সুমন ইসলাম সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শুরুর আগে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম ব্যারিস্টার ও সাবেক মন্ত্রী আমিনুল হকের ভাগ্নে উদীয়মান তরুণ এ নেতা ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments