ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,১৯৪।

প্রকাশ : 11 Nov 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১,১৯৪।

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭৭ জন ও নারী ১৮৩ জন।

আজ (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭৪৩ জন ও নারী ৪৫১ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭৩ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ৪৫৫ জন ও নারী ২৭ হাজার ১৩২ জন।


সম্পর্কিত খবর

;