স্টাফ রিপোর্টার: সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কমিশন প্রয়োজনীয় প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ধাপে ধাপে এসব উপকরণ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ডাকযোগে প্রেরিত (পোস্টাল) ভোটের ব্যালটসমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশে ফেরত এসেছে এবং নির্ধারিত বিধিমালা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে। নির্বাচন কমিশন আইনানুগ পদ্ধতিতে এসব ভোট গণনার প্রস্তুতিও সম্পন্ন করেছে।
ব্রিফিংয়ে উপস্থিত আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আচরণবিধি প্রতিপালন ও অনিয়ম রোধে ম্যাজিস্ট্রেট ও মনিটরিং টিম সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ভোটারকে নির্ধারিত সময়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। কমিশনের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হবে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments