স্টাফ রিপোর্টার: ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
প্রায় আট দশকের বর্ণাঢ্য সংগীত জীবনে তিনি ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তার বহুমাত্রিক কণ্ঠ ও অনন্য গায়কী তাকে উপমহাদেশের সংগীত জগতের এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।
কর্মজীবনে অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার অর্জনের পাশাপাশি ২০০৮ সালে পান পদ্মভূষণ। এছাড়া ১৯৯৭ সালে তিনি আন্তর্জাতিক সংগীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড-এর জন্য মনোনয়ন লাভ করেন।
তার মৃত্যুতে ভারতসহ বিশ্ব সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা একে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা শ্মশানঘাট—মানুষের ভিড় যেখানে, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়ানো এক নারীর মুখ বহুদিন ধরেই পরিচিত। জীর্ণ শাড়ি গায়ে, আপনমনে কখনো লো ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
সব মন্তব্য
No Comments