মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন বিশৃঙ্খলা মোকাবেলায় যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধতা অত্যাচার-অনাচার থেকে আমাদের রক্ষা করতে পারে। আওয়ামীলীগ সরকারে থাকলে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে। মোংলা-রামপালে সব সময়ে আমাদের প্রচেষ্টা ছিলো শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। ১৩ অক্টোবর বুধবার দুপুরে মোংলার শেলাবুনিয়ায় বটতলা কেন্দ্রীয় মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বুধবার দুপুর ১টায় পূজা মন্ডপে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পান্না লাল দে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, বটতলা পূজা মন্ডপ কমিটির সভাপতি মনিমোহন অধিকারী প্রমূখ। এর আগে বুধবার সকালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি উপজেলা অফিসার্স ক্লাবে মোংলা উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপি'র ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় তিনি ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ডের দুর্যোগ মোকাবেলার মহড়া দেখেন। অন্যদিকে জানা যায় বুধবার দিনব্যাপী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments