মো.পাভেল ইসলাম রাজশাহী: চলতি বছরের দেশসেরা বিদ্যালয় হয়েছে রাজশাহীর সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অর্ধিদপ্তর এই বছরের ১৫ জুন তাদের ওয়েস সাইটে এই তথ্য প্রকাশ করেন।
লেখাপড়ার পাশাপাশির অন্যান্য সৃজনশীল কাজের জন্য বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ুন এই চেতনা থেকে বিদ্যালয়টি এবার মেয়েদের আত্মরক্ষা বিষয়ক শর্ট কোস প্রদানের আয়োজন করে। চার দিন ব্যাপি এই প্রশিক্ষণ দেয় সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস একাডেমি। ৬ষ্ঠ শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে প্রশিক্ষণ শেষে বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সনদ পত্র তুলে দেওয়া হয়। নিজেদের আত্মরক্ষায় এমন প্রশিক্ষণ পেয়ে নিজেদের সুরক্ষা ও ছোট খাটো বিপদ থেকে রক্ষা করতে পারবো বলে প্রশিক্ষনার্থীরা জানান।
নিজেদের স্কুলে এমন প্রশিক্ষণের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন,নিজেদের আত্ন রক্ষায় এখন আর বাসা থেকে বাবা মা কে আসতে হবে না। নিজেকে নিজেই আত্মরক্ষা করতে পারব বলে জানান।
সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস একাডেমির কর্ণধর ও প্রশিক্ষক আরিফ আহমেদ বলেন, এই স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরার আন্তরিকতায় কারণেই সম্ভব হয়েছে প্রশিক্ষণটি দেওয়ায়।প্রশিক্ষণ দেওয়ায় শিক্ষার্থীরা মূলত খার্লি নিজেদের আঘাত থেকে প্রতিহত করতে পারবে বলে জানান।
বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, অল্প সময়ে ক্লাসের ফাঁকে মেয়েরা নিজেদের আত্মরক্ষায় যে প্রশিক্ষণ নিয়েছেন এবং যে প্রশিক্ষণ দিয়েছেন তাদের কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চলনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি শিক্ষক রুবিনা আনিস,মুজিবুর রহমান,জামিল আহম্মেদসহ অন্যান শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ। প্রশিক্ষণে ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধিঃ সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা নদী, স্বচ্ছ জলধারা আর ছোট-বড় ঝরনার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়। প্রকৃতির সৌন্দর্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে পুলিশের উপস্থিতিতে ১২টি দোকানঘর ও গোডাউন ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বি ...
মো:মেহেদী হাসান, কাঠালিয়া || ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫টি কয়লার চুল্ ...
সব মন্তব্য
No Comments