মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলছাত্র সানিকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে লাশ নিয়ে মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার দুপুর তিনটার দিকে মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে (রেলগেট) এই বিক্ষোভ হয় বিক্ষোভে নিহত সানির আত্নীয়-স্বজন ছাড়াও এলাকাবাসী যোগ দেয়।
নিহত সানির লাশ নিয়ে বিক্ষোভকারীরা হত্যা কান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। এক পর্যায়ে বিক্ষোভকারীরা লাশ নিয়ে মহাসড়কে বসে পড়লে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দীর্ঘ যানজট দেখা দেয়।
নিহত সানির মা জানান, গতকাল রোববার আমার ছেলের জন্মদিন ছিলো। তারা বন্ধুরা মিলে জন্মদিন পালন করতে গিয়ে একজন আহত হয়। তাকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসাপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের সকলের দৃষ্ট্রান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।
নিহত সানির বাবা রফিকুল ইসলাম পাখি বলেন, আমার ছেলে তাদের কে চেনেও না জানেও না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ছেলেকে হত্যা করেছে। এই ঘটনায় আমি বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেছি। দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এই বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে রাজশাহী নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় সানিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কিশোরের নাম মো. সানি, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়।
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
সব মন্তব্য
No Comments