স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০টি পদের মধ্যে ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গেজেট অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের ৩৬ জন, জামায়াত-সমর্থিত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন রয়েছেন। প্রার্থীর সংখ্যা ও শূন্য আসনের সংখ্যা সমান হওয়ায় নির্বাচন ছাড়াই তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। পরদিন সেই তালিকা কমিশনে উপস্থাপনের পর আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খানসহ আরও অনেকে। একই জোট থেকে সুবর্না সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, বীথিকা বিনতে হোসাইন, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানাও নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে জামায়াত-সমর্থিত জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, শামছুন্নাহার বেগম, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতুসহ ১২ জন নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র জোটের পক্ষ থেকে সুলতানা জেসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বাতিল প্রার্থিতার বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি হয় ২৭ ও ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, তবে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি।
ইসি সূত্র জানায়, শূন্য আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় আইন অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলে প্রতীক বরাদ্দ বা ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
সব মন্তব্য
No Comments