খুলনা অফিস: মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, মোংলা বন্দর দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পশুর চ্যানেলে ড্রেজিং মোংলা বন্দর উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পশুর নদীতে ড্রেজিং বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়েছে। পশুর চ্যানেলের নাব্যতা সংরক্ষণ করার লক্ষ্যে প্রায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মোংলা বন্দরের ব্যবহার বৃদ্ধি পাবে। ফলে বন্দরের রাজস্ব আয় বাড়বে। এছাড়া, এ বন্দরকে ব্যবসা-বাণিজ্যের একটি আঞ্চলিক হাব হিসেবে পরিণত করা সম্ভব হবে। পাশাপাশি এ বন্দরের মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিরবচ্ছিন্ন কয়লা পরিবহন করা যাবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রকল্পটি ২০২৫ সালের ৮ জানুয়ারিতে একনেক কর্তৃক অনুমোদিত হয়। ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অর্থবছর ১ জুলাই হতে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে; ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগ ...
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে ...
স্টাফ রিপোর্টার: ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments