ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ আজ ১৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২৪/৭ নরমাল ডেলিভারীর উপর এক দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনার রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন,পাবনার সিভিল সার্জন ডাঃ শহীদুলøাহ দেওয়ান, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন, ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামানা মাজেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাশারুম মিস লুনা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইমামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃঞ্চ পাল প্রমুখ। কর্মশালয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার, কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, ভিজিটর, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments