বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াসহ হলের বিভিন্ন কর্মকান্ডে সফলতা অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের ১ জন শিক্ষার্থী ‘হল ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক-২০২১’ এবং বিভিন্ন শিক্ষাবর্ষের ৬৩ জন শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃহস্পতিবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হলেন প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফারলিনা আফরিন শান্তা।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী-এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী আবাসিক শিক্ষক শাহরিমা তানজিম অর্নি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহ্বায়ক শেখ জিনাত শারমিন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমসহ রাষ্ট্রের সকল স্তরে নারীদের অংশগ্রহণ ও সফলতা চোখে পড়ার মতো। বিশ্বনেতৃত্বের রোল মডেল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সাহসী পদক্ষেপের কারণে দেশে আজ নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে জ্ঞান-বিজ্ঞানের প্রসারের কারনে নারীরা সমাজের কুপমন্ডকতা থেকে বেরিয়ে এসেছে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে। এসব কারণে বিশ্বের অনেক দেশ থেকে আমাদের দেশের নারীরা এগিয়ে আছে। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক উল্লেখ করে তিনি বলেন, শ্রেণিকক্ষ ও গবেষণাগারের পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্ন পেশায় আমাদের এসব শিক্ষার্থী ভালো করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে হলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ২৪জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments