উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান কামালকে প্রতারণার ফাঁদে ফেলে ৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ঠিকাদার মামুন। এ ঘটনায় ভূক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে ২৬ জুন অভিযুক্ত ঠিকাদার বড়াকোঠা গ্রামের গোলাম মোর্শেদ মামুন ও তার পিতা শাহ্ আলম হাওলাদার স্থানীয় আলাল বেপারীর বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আদালতে মামলা দায়ের করেন। মামলা ও ভূক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা গ্রামের ঠিকাদার মামুনকে ৩ বছর পূর্বে ব্যবসায়ের জন্য নগদ ১৬ লক্ষ ৫৪ হাজার টাকা প্রদান করেন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কামাল। এরপর ব্যবসায়ের লাভের ৯ লক্ষাধিক টাকা প্রাপ্ত হন কামাল। কিন্তু ওই টাকা চাইতে গেলে তালহানা শুরু করে মামুন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন এশারের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বড়াকোঠা ডাকুয়ারহাট বাজারের দক্ষিণ পাশের ব্রীজের উত্তর পাড় পৌঁছামাত্র ঠিকাদার মামুন একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালানোর পায়তারা চালায়। টের পেয়ে দৌড়ে পালিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন মিজানুর রহমান কামাল। এ ব্যপারে ভূক্তভোগী জানান আমার ব্যবসায়ের টাকা ফেরৎ চাওয়ায় আমাকে প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে মামুন বাহিনীর। অভিযুক্ত মামুন জানান তার সাথে কারো আর্থিক লেনদেন নেই। আমি কাউকে হামলার চেষ্টা করিনি। কামাল হোসেন আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তাই বিষয়টি পুলিশকে অবহিত করার সাহস পাইনি। এদিকে ভূক্তভোগী আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কামাল, ওই প্রতারক ঠিকাদারের বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জান ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে । সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায় ...
ডেস্ক রিপোর্ট: জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া বিপুল সংখ্যক মামলার অধিকাংশই এখনো তদন্ত পর্যায়ে আটকে আছে, যা নিয়ে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ। প্রায় দুই বছর পেরিয়ে ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“২৭ এপ্রিল ২০২৬। শেরে বাংলা এ কে ...
সব মন্তব্য
No Comments