দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নেতৃত্বে দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, প্রধান শিক্ষক মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও আব্দুস সাত্তার। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটি নীরবতা পালন করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments