জাকির হোসেন আজাদী: টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। ১০ মার্চ শুক্রবার ভোট শেষে রাত ৮টায় ২০২৩-২৫ মেয়াদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু।
দ্বি-বার্ষিক এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটির নেতৃত্বে ছিলেন অনন্ত হীরা (সভাপতি) ও কামরুজ্জামান সাগর (সাধারণ সম্পাদক) এবং অপরটিতে এস এ হক অলিক (সভাপতি) ও ফরিদুল হাসান (সাধারণ সম্পাদক)।
সকাল ১০টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৪৮২ জন ভোটারের মধ্যে ৪২১ জন ভোট দেন।
ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফল ঘোষণা করেন। সভাপতি পদে অনন্ত হিরা পেয়েছেন ২০৬টি এবং তার প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ১৮৬টি ভোট।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু; যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান; সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল; প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান; প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান; আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান।
নির্বাচিত সাতজন কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।
টেলিভিশন নাট্য নির্মাতাদের নানাবিধ সমস্যা ও সংকট রয়েছে জানিয়ে নব নির্বাচিত সভাপতি অনন্ত হিরা সংগঠনের জন্য ‘সততার সঙ্গে’ কাজ করার প্রতিশ্রুতি দেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments