মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে রাজশাহী শিক্ষা বোর্ডের ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ মে) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো সিরাজগঞ্জের মাজেদা আদিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মো. আব্দুল আজিজ, বগুড়ার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মো. কবির সরকার কনক, নওগাঁর গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়ের মো. হাসান আলী ও সাকিব হোসেন এবং বিলবয়রা গয়েশীয়া উচ্চ বিদ্যালয়ের মো. ফরিদ হোসেন ও মো.মেহেদী হাসান।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন জেলার ছয় শিক্ষার্থী পরীক্ষায় নকল করছিল। তারা ছোট ছোট কাগজ নিয়ে পরীক্ষাকেন্দ্রে যায়। নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
এদিকে, এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৭৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments