নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নবাগত কৃষি অফিসারের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পদোন্নতি প্রাপ্ত নবানিযুক্ত উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন। মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফরহাদ হোসেন ও মানস কুমার রায়, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মনোজ রায় হিরু, সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, যুগ্ন সাধারন সম্পাদক রাব্বু হক প্রধান, সাংগঠনিক সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী ও সাধারন সম্পাদক জাহিরুল ইসলাম প্রমূখ। উপজেলার কৃষি খাতকে আরো এগিয়ে নিতে নবাগত কৃষি অফিসার স্থানীয় সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments